মায়ের কিডনিই বাঁচাল ছেলের জীবন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

মায়ের কিডনিই বাঁচাল ছেলের জীবন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০২/২০২৪ ১২:৩৪:২১ অপরাহ্ন

মায়ের কিডনিই বাঁচাল ছেলের জীবন

ছবি: সংগৃহীত


দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন ছেলে। কিডনি প্রতিস্থাপন ছাড়া আর কোনো উপায় নেই। ছেলের জীবন বাঁচাতে নিজের কিডনি দিয়ে দিতে রাজি মা। কিন্তু সমস্যা হলো ছেলে ও মায়ের রক্তের গ্রুপ আলাদা।

এদিকে চিকিৎসকরা বুঝতে পারছিলেন, সময় কমে আসছে। দ্রুত কিডনি প্রতিস্থাপন না করলে হবে না। প্রতিস্থাপনের যোগ্য কিডনিও পাওয়া যাচ্ছিল না। এমন পরিস্থিতিতে রক্তের গ্রুপ আলাদা হওয়ার পরও মায়ের কিডনিই ওই ছেলের দেহে প্রতিস্থাপন করলেন চিকিৎসকরা। প্রতিবন্ধকতা দূর করতে ব্যবহার হলো রক্ত ছেঁকে নেওয়ার বিশেষ পদ্ধতি।

সম্প্রতি ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এই চিকিৎসা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার।

আনন্দবাজার জানিয়েছে মায়ের রক্তের গ্রুপ ছিল এবি পজিটিভ আর ছেলের রক্তের গ্রুপ বি পজিটিভ। অন্য আর কোনো কিডনি না পাওয়ায় চিকিৎসকরা ওই পরিবারকে জানিয়েছিলেন, আলাদা রক্তের গ্রুপ হলেও প্রতিস্থাপন সম্ভব। বিপদ হতে পারে বুঝেও পরিবারটি রাজি হয়। 

ওই হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান, চিকিৎসক উপল সেনগুপ্ত জানান, সাধারণত এই ধরনের প্রতিস্থাপনের আগে রক্তের প্লাজমাফেরেসিস করা হয়। এই পদ্ধতিতে প্লাজমা বের করে অন্যের প্লাজমা দেওয়া হয়। কিন্তু এতে প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় সব অ্যান্টিবডিই শরীর থেকে বেরোতে পারে। পরে প্লাজমা দেওয়ায় অযাচিত অ্যান্টিবডি শরীরে ঢুকেও যায়। প্রতিস্থাপনে যা অন্যতম প্রতিবন্ধক হতে পারে। তাই এর বদলে গ্লাইকোসর্ব পদ্ধতি ব্যবহার হয়েছে। এ ক্ষেত্রে এক ধরনের ছাঁকনির মধ্যে দিয়ে প্লাজমা নিয়ে যাওয়ায় দ্রুত অপ্রয়োজনীয় অ্যান্টিবডি ছেঁকে নেওয়া যায়। বিষয়টি নতুন। এই পদ্ধতিতে প্রতিস্থাপন প্রক্রিয়া দ্রুত সেরে ফেলা সম্ভব হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী