গোয়াইনঘাটে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

গোয়াইনঘাটে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২০/০২/২০২৪ ০৬:৪১:১৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার।


সিলেটের গোয়াইনঘাটে পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) রাতভর অভিযান পরিচালনা করে ১জন জিআর পরোয়নাভুক্ত ও ৪জন সিআর পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার লাবু গ্রামের জুয়াদ আলীর ছেলে মো: আ: জলিল (৫২), সংগ্রাম বস্তি লন্ডনী বাজার গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুমন আহমদ, নতুন ভাঙ্গা হাওড় এলাকার আব্দুল আজিজ এর ছেলে মোঃ আলমগীর হোসেন, কুনকিরি গ্রামের মোঃ সুরুজ মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন, তিতকুল্লি হাওর এলাকার আব্দুস সামাদ এর ছেলে মোঃ মুক্তার আলী। 

গোয়াইনঘাট থানার মিডিয়া অফিসার এসআই জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: