জৈন্তাপুর ইউনিয়নে আইনশৃঙ্খলা ও সীমান্তে চোরাচালান বিরোধী সভা অনুষ্ঠিত।
জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের আইনশৃঙ্খলা পরিস্থিত বিষয়ক এবং সীমান্তে চোরাচালান বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম।
এ সময় সভা পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ সচিব মুজিবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর বিজিবি'র ক্যাম্প কমান্ডার আকমল হোসেন,জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম,প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম, ইউপি সদস্য বদরুল ইসলাম, আব্দুর কাদির, হারুন উর রশিদ সহ সংরক্ষিত ইউপি সদস্যা বৃন্দ।
সভায় ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষা ও সীমান্ত চোরাচালান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শ্রীপুর সহ অন্যান্য এলাকায় গভীর গর্ত করে অবৈধ পাথর উত্তোলন কাজ বন্ধ করা এবং অবৈধ পথে চোরাচালান পন্য (গরু-মহিষ) দিয়ে জৈন্তাপুর ইউনিয়নের হাওর অঞ্চলের সবজি চাষ ও কৃষি জমির ফসল নষ্ট করা এবং তরুন ছাত্র যুব সমাজের মধ্য মাদকের ছড়াছড়ি বৃদ্ধির ঘটনায় উদ্বোগ প্রকাশ করা হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, পুলিশ,বিজিবি সহ সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




