আগুন নিয়ন্ত্রণের কাজে ফায়ার সার্ভিস কর্মীরা।
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ লন্ডন ম্যানশন মার্কেটের একটি খেলার সামগ্রী বিক্রয়কারী দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে লন্ডনের দ্বিতীয় তলার স্পোর্টস নিক্স'র দোকানে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মনিরুজ্জামান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১ টার দিকে লন্ডন ম্যানশনের দ্বিতীয় তলার স্পোর্টস নিক্স নামক দোকান থেকে প্রচুর ধোঁয়া বের হওয়া দেখতে পান।এসময় মার্কেটে দায়িত্বরত নৈশপ্রহরীসহ কয়েকজন তাৎক্ষনিক দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মনিরুজ্জামান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। অল্প পানি ব্যবহার কিছু সময়ের মধ্যে চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
জৈন্তাবার্তা/জেএ




