জৈন্তাপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের অন্যতম বিদ্যাপীঠ মোকামপুন্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে।
বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৮:০০ ঘটিকায় ৫২ র ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্কুলের প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলার মোকামবাড়ী এলাকার খাসিয়া জনগোষ্ঠী শিক্ষার্থী ও স্হানীয় শিক্ষার্থীরা।
এসময় মোকামপুন্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল আলি ও স্কুলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ রাজু আহমেদের সাথে পুষ্পস্তবক অর্পণে আরো উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষিকা শান্তনা স্বার্তী,ইয়াছমিন আক্তার,আয়েশা বেগম, নাজমা বেগম, আতাউর রহমান সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন মায়ের ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে ও মাতৃভাষা প্রতিষ্ঠায় সেদিন বাঙালি মায়ের দামাল ছেলেরা রক্ত দিয়েছিলো। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিষ্ঠা পেয়েছে। এখন এই দিনটি শুধু বাংলা ভাষাভাষীদের জন্য নয় বরং বাঙালী,উপজাতি সহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য পালনযোগ্য।
জৈন্তাবার্তা/এমকে




