মহান ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২১ ফেব্রুয়ারী) বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান,সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আল আমিন, কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, লাইভস্টক কর্মকতা ডাঃ আবদুল্লাহ আল মাসুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ মিফতাহুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক, লামনীগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মালিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ হানিফ সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে মহান ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
জৈন্তাবার্তা/এমকে




