বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের একুশের প্রকাশনা শিখার ৫২ তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
আজ ২১ শে ফেব্রুয়ারি এ সংখ্যার মোড়ক উন্মোচন করেছেন ছাত্র ইউনিয়নের নবীন শিক্ষার্থীরা।এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়৷ শেষে ছাত্র ইউনিয়নের সাম্রাজ্যবাদ বিরোধী প্রকাশনা জয়ধ্বনি ক্যালেন্ডার শিক্ষার্থীদের মাঝে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সংসদের আহবায়ক প্রশান্ত কৈরী, সদস্য আল আমিন হোসেন শাকিল,শ্রীমঙ্গল উপজেলা সংসদের সহ সভাপতি আশিষ বৈদ্য,প্রিন্স রায় পিয়াস,সদস্য রিত্তিক মন্ডল,রাজনগর উপজেলা সংসদের সদস্য জামাল হোসেন প্রমুখ
জৈন্তাবার্তা/এমকে




