গোলাপগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

গোলাপগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২১/০২/২০২৪ ০৩:৫৪:৩৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার


গোলাপগঞ্জে ৫ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে শিবুল (৩০) নামের যুবককে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত পোনে ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পশ্চিম ফুলসাইন্দ গ্রামের আব্দালের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে ৫ বছরের ওই শিশুকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে আসামি শিবুল। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ১৩, তাং-১৯/২/২০২৪ইং) দায়ের করেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: