মাতৃভাষা দিবসে শাবি শহিদ মিনারে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে শাবির ইংরেজি বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সীমান্তের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। পরে ছাত্রলীগ নেতা নাজমুল হুদা শুভ'র নেতৃত্বে এবং অপরদিকে, বেলা ১২টায় বাকি চার গ্রুপ একত্রে শ্রদ্ধা নিবেদন করেন।
চার গ্রুপের নেতৃত্বে ছিলেন শাবির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপ-দপ্তর সম্পাদক মো. সজিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়া ও সহ-সভাপতি মামুন শাহের সমর্থকেরা।
জৈন্তাবার্তা/জেএ




