সিলেট বোর্ডে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ৬৪৯ শিক্ষার্থী।
এসএসসি ও সমমানের তৃতীয় দিনের পরীক্ষায় সিলেট বোর্ডে অনুপস্থিত ছিলেন ৬৪৯ জন শিক্ষার্থী। অনুপস্থিতির হার শতকরা ৬৮ ভাগ।
(২০ ফেব্রুয়ারি) মঙ্গলবার ইংরেজি প্রথম পত্র বিষয়ে সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী সংখ্ছিযা ছিলো ৯৫ হাজার ৪৭৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৪ হাজার ৮২৯ জন শিক্ষার্থী।
সিলেট শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষ নিয়ন্ত্রক শরীফ আহাম্মেদ জানান, ইংরেজি প্রথম পত্ৰ বিষয়ে অনুপস্থিত ৬৪৯ জনের মধ্যে সিলেট জেলায় ২৪৭, হবিগঞ্জে ১২৮, মৌলভীবাজারে ১২৮ ও সুনামগঞ্জে ১৪৬ জন শিক্ষার্থী রয়েছে। পরীক্ষায় কেউ বহিষ্কার হননি বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র, দাখিলের গণিত ও এসএসসি ভোকেশনালের আরবি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
এছাড়া সারাদেশে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৩৪ জন পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ৬ জন শিক্ষক বহিষ্কৃত হয়েছেন। এ পরীক্ষায় সারাদেশে ১০ হাজার ৭৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




