বিশিষ্ট শালিসী ব্যক্তিত্ব আলাউদ্দিন আহমদ এর ৭ম মৃত্যুবার্ষিকী কাল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

বিশিষ্ট শালিসী ব্যক্তিত্ব আলাউদ্দিন আহমদ এর ৭ম মৃত্যুবার্ষিকী কাল

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১/০২/২০২৪ ১০:৩০:২৯ পূর্বাহ্ন

বিশিষ্ট শালিসী ব্যক্তিত্ব আলাউদ্দিন আহমদ এর ৭ম মৃত্যুবার্ষিকী কাল

ফাইল ছবি


দক্ষিণ সুরমার বিশিষ্ট শালিসী ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন আহমদ (আলাই মিয়া) এর ৭ম মৃত্যুবার্ষিকী  কাল (২২ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার। 

এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার বাদ মাগরিব তার ফরিদপুর সরকার বাড়ীতে মিলাদ দোয়া ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। 

 এ ছাড়াও দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বাদ জোহর দরগাহে হযরত শাহ জালাল (রঃ) জামে মসজিদ প্রাঙ্গণে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। 

উল্লেখ্য, আলাউদ্দিন আহমদ যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগ ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা এর সাধারণ সম্পাদক, মো: জুয়েল আহমদ এর পিতা। তিনি ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারী নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: