সিলেটে ডিবি পুলিশের অভিযানে ২২ জুয়াড়ি গ্রেপ্তার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

সিলেটে ডিবি পুলিশের অভিযানে ২২ জুয়াড়ি গ্রেপ্তার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২২/০২/২০২৪ ০৪:৪৬:৫৮ পূর্বাহ্ন

সিলেটে ডিবি পুলিশের অভিযানে ২২ জুয়াড়ি গ্রেপ্তার

সিলেটে ডিবি পুলিশের অভিযানে ২২ জুয়াড়ি গ্রেপ্তার।


সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর ও চাদনীঘাট এলাকা থেকে পৃথক অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ২২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২১ ফেব্রুয়ারি) এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  গোয়েন্দা বিভাগের একটি টিম বুধবার বিকাল পৌনে ৩টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরের পাশে চাঁন মিয়ার চায়ের দোকানের সামনের জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে গ্রেপ্তা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোগলাবাজার থানার আব্দুল মতিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৪), একই থানা মৃত ইজার আলী মো. ইয়ারুফ আলী (২৮), মৌলভীবাজার সদর থানার মৃত সুধীর দাশের ছেলে সুজিত দাশ(৪০), গোয়াইনঘাট থানার ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (২৮), সুনামগঞ্জের বিশম্বরপুর থানার মৃত আবুল কালাম ছেলে রাসেল আহমেদ(২১), সিলেটের গোয়াইনঘাট থানার আব্দুল আহাদের ছেলে শামীম আহমদ (২৮), মোগলাবাজার থানার বোরহান উদ্দিনের ছেলে আবু সাইদ (১৯), সুনামগঞ্জের বিশম্বরপুর থানার আবু বক্করের ছেলে তাজুল ইসলাম (২৯), দক্ষিণ সুনামগঞ্জ থানার মৃত বশির মিয়া ছেলে সুমন আহমেদ (৩০) ও জকিগঞ্জ থানার মইয়ব আলীর ছেলে কুতুব উদ্দিন (৩০)।  একই দিন বিকালে সাড়ে ৪টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন চাদনীঘাটের হোটেল মারজানের সামনের জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে আরও ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রুপন তালুকদার (৩৪), মাহাবুব আলম বাপন (৩০), হাসান আহমদ (২৪), আলমগীর মিয়া(৩৩), মানিক মাসুক (৩০), মাজেদ আহমেদ(২৫), সাদ্দাম হোসেন (৩৪), রিপন আহমেদ (২৮), শাকিল (২৬), মোকররম আলী (৩৪), গৃথীরাজ রায় (৪৫) ও সানি (২০)। গ্রেফতারকৃত আসামিদের পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: