সিলেটে ৩ ঘন্টায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

সিলেটে ৩ ঘন্টায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২২/০২/২০২৪ ০৪:৫৬:০৮ পূর্বাহ্ন

সিলেটে ৩ ঘন্টায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড

সিলেটে ৩ ঘন্টায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড - জৈন্তা বার্তা


সিলেটে এ মৌসুমের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ১৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যা এ বছরের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।

এর আগে, বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২২ ফেব্রুযারি) সকাল ৬টা পর্যন্ত ১৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সিলেট আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টায় ১৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তিন ঘণ্টার হিসাবে এটি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি।

সিলেটের অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ সজিব হোসাইন বলেন, গত দু’দিন থেকে সিলেটে বৃষ্টি হচ্ছে। আরো দু’দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকালে ১৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। টানা তিন ঘণ্টার হিসাবে এটি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: