শাহ শেখ ফরিদ আনছারী (রহ:) কিন্ডার গার্টেন স্কুলে শহীদ দিবস ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শাহ শেখ ফরিদ আনছারী (রহ:) কিন্ডার গার্টেন স্কুলে শহীদ দিবস ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২/০২/২০২৪ ০৮:১২:১৬ পূর্বাহ্ন

শাহ শেখ ফরিদ আনছারী (রহ:) কিন্ডার গার্টেন স্কুলে শহীদ দিবস ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ


সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের শাহ শেখ ফরিদ আনছারী (রহঃ) কিন্ডারগার্টেন ও জুনিয়র স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস  পালন করা হয়েছে। 

এ উপলক্ষে বুধবার দুপুরে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বুধবার সকালে স্কুলের প্রভাতফেরীর উদ্বোধন করেন আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো: জুয়েল আহমদ। 

প্রভাতফেরী শেষে আলোচনা সভা ও  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।  

হযরত শাহ শেখ ফরিদ আনছারী (রহঃ) কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুহিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্কুলের পরিচালক আব্দুল আমিন।

স্কুলের প্রধান শিক্ষক মো: ফখরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সেভেন এপিপিএন মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল্লাহ, বিশিষ্ট সমাজসেবী সেবুল আহমদ,  রোটারী ক্লাব অব সিলেট সিটি’র সেক্রেটারী রোটা: এস এ শফি, সমাজসেবী নুরুল আমিন মাছুম, প্রবাসী সেবুল আহমদ, সংগঠক তোফায়েল আহমদ সাইদ। 

বক্তব্য রাখেন স্কুলের সহকারি শিক্ষক, রাসেল আহমদ রাজু, মো: মারজান আহমদ, শিক্ষিকা হাবিবা ইয়াসমিন নিশাত, ফামিয়া জান্নাত, তানজিনা খানম,নাদিরা বেগম, শিক্ষক সুরমান আহমদ, আজিজুল মিয়া

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: