হাজী আলাউদ্দিন আহমদের ৭ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

হাজী আলাউদ্দিন আহমদের ৭ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২/০২/২০২৪ ০৮:১৫:১৫ পূর্বাহ্ন

হাজী আলাউদ্দিন আহমদের ৭ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

হাজী আলাউদ্দিন আহমদের ৭ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল।


দক্ষিণ সুরমার বিশিষ্ট শালিসি ও ক্রীড়া ব্যক্তিত্ব হাজী আলাউদ্দিন আহমদ এর ৭ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। 

এ  উপলক্ষে দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের উদ্যোগে ২২ শে ফেব্রুয়ারি বুধবার বাদ আসর সিলেট নগরীর পশ্চিম দরগাহ মহল্লাস্থ আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আল কোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশ এর সভাপতি শায়খুল কোররা মাওলানা সিরাজুল ইসলাম, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক এস এ শফি, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ আহমদ, কেন্দ্রের শিক্ষক মাওলানা এমরান আহমদ। 

দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন

আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের পরিচালক ও আল কোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশ এর সভাপতি শায়খুল কোররা মাওলানা সিরাজুল ইসলাম। 

উল্লেখ্য, আলাউদ্দিন আহমদ যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য,সাবেক ছাত্রনেতা মোঃ জুয়েল আহমদের পিতা। তিনি ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারী ইন্তেকাল করেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: