শাবিপ্রবির বাংলা বিভাগের প্রধান হলেন ড. রিজাউল ইসলাম
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শাবিপ্রবির বাংলা বিভাগের প্রধান হলেন ড. রিজাউল ইসলাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০২/২০২৪ ১২:০৩:২৭ অপরাহ্ন

শাবিপ্রবির বাংলা বিভাগের প্রধান হলেন ড. রিজাউল ইসলাম

ছবি : নিজস্ব


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম। বৃহস্পতিবার  (২২ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 'বি' এর অফিস রুমে নতুন বিভাগীয় প্রধানের দায়িত্ব হস্তান্তর ও  দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এসময় অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা। এতে বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দায়িত্বপ্রাপ্তির বিষয়ে নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রিজাউল বলেন, বর্তমানে আমাদের বিভাগের  এখন যে গতিশীলতা রয়েছে,  সেটাকে ধরে রাখাই হল আমার মূল লক্ষ্য। পাশাপাশি বিভাগের শিক্ষার গুণগতমান যাতে বজায় থাকে সেদিকেও দৃষ্টিপাত রাখবো। এক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা আমার কাম্য।

তিনি আরও বলেন, আমাদের বিভাগের শিক্ষার্থীরা এই বিভাগ থেকে বেরিয়ে বিভাগকে কিভাবে আরো ইতিবাচকভাবে  উজ্জ্বল করবে সে চিন্তা-ভাবনা আমার থাকবে।

শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন,  বিশ্বায়নের প্রভাবে বাংলা বিভাগে পড়ে শিক্ষার্থীরা যে হতাশায় পড়ে, সে হতাশার জায়গা  থেকে বেরিয়ে  তাদের মানবসম্পদে রূপান্তর করার যুগোপযোগী শিক্ষা দেয়া আমাদের অন্যতম লক্ষ থাকবে।

এম সি



শীর্ষ সংবাদ: