জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ৩৬ বস্তা (১৭৬৪কেজি) ভারতীয় চিনি সহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত আসামির নাম সুজন পাত্র (৪০)। সে উপজেলার চিকনাগোল ইউনিয়নের মোলগ্রাম হাবিবনগর চা বাগান এলাকার প্রেম খাসিয়া ও বিষধা পাত্রের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭:০০ ঘটকায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ও উপ পরিদর্শক আশরাফুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে হাড্ড খাসিয়ার টিনের একটি ঘর থেকে ৩৬ বস্তা অর্থাৎ ১৭৬৪কেজি সমপরিমাণ চিনি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায় চিনি গুলো ভারতীয় সিমান্ত অতিক্রম পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিলো। চিনিগুলোর বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ এগারো হাজার টাকার মত। এ সময় পুলিশ চিনির মালিক সুজন পাত্রকে আটক করে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মোহাম্মদ আল আমিন চিনি সহ একজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্তো ঘটনায় আটককৃত ব্যাক্তি সহ দুইজনকে নামীয় ও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে শুক্রবার পুলিশ পাহারায় বিজ্ঞআদালতের মাধ্যামে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
জৈন্তাবার্তা/এমকে




