জৈন্তাপুর বিয়াম স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

জৈন্তাপুর বিয়াম স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০২/২০২৪ ০৭:০৫:২৪ পূর্বাহ্ন

জৈন্তাপুর বিয়াম স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

জৈন্তাপুর বিয়াম স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন।


জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহনে নানা খেলাধুলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল। বিকেলে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 


সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড অফিসার (সাব-ইন্সপেক্টর) শাহিদ মিয়া।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর সাইট্রাস গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা যুটন চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো: জুলহাস মিয়া, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হারুন উর রশিদ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল হাই, অভিভাবক আব্দুস শহীদ শুক্রুর মেম্বার, হানিফ আহমদ, সুভাস দাস বাবলু, এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান, আব্দুস সালাম, এনামুল হক শামীম। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: