প্রতিকী ছবি
অগ্নিকাণ্ডে দগ্ধের ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন সিলেটের সাহেরা বেগম নামের এক নারী।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান।
নিহত সাহেরা বেগম (৫০) সদর উপজেলার খাদিমনগরের বাইশটিলা এলাকার বাসিন্দা। তিনি গৃহকর্মীর কাজ করতেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে সানরাইজ টাওয়ারের পাঁচতলায় আগুন লাগে। এতে সাহেরা দগ্ধ হন। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি মিজানুর।
জৈন্তাবার্তা/জেএ




