দক্ষিণ সুরমায় জুয়েল আহমদের নির্বাচনী প্রচারণা শুরু।
দক্ষিণ সুরমার নাজির বাজার থেকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহমদ।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বাদ আছর নাজিরবাজারে শত শত শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের উপস্থিতিতে পবিত্র দোয়া'র মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন।
এসময় আওয়ামী লীগ যুব লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, আমি শেখ হাসিনার উন্নয়নের আদর্শকে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিতে সব চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে সারা দেশব্যাপী উন্নয়নের যে যাত্রা শুরু করেছেন তা বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। আমি দলমত নির্বিশেষে দক্ষিণ সুরমা উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।
তিনি আরো বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাড়া পেয়েই আমি প্রচার প্রচারণায় নেমেছি। যদি নির্বাচনে আমাকে আমাকে জয়ী করেন তাহলে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে থেকে এ উপজেলাকে একটি ‘স্মার্ট উপজেলা’ হিসেবে যা যা করার দরকার, তা করার চেষ্টা করবো, ইন শা’আল্লাহ।
এলাকার মানুষের সুখে-দুখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে দক্ষিণ সুরমা উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
পরে জুয়েল আহমদ নেতাকর্মীদের সাথে নিয়ে বাজারের ব্যবসায়ীসহ জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করেন।
জৈন্তাবার্তা/জেএ




