পিপিএম সেবা পদক পাচ্ছেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি রতন শেখ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

পিপিএম সেবা পদক পাচ্ছেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি রতন শেখ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০২/২০২৪ ০৬:০০:৫৭ পূর্বাহ্ন

পিপিএম সেবা পদক পাচ্ছেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি রতন শেখ

ফাইল ছবি


সিলেটের জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি মো: রতন শেখ 'রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)- সেবা' মনোনীত হয়েছেন। গত ১লা ডিসেম্বর ২০২২ হতে ১০ই জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ তাকে রাষ্ট্রপতির পুলিশ পদক মনোনীত করা হয়।

দেশ বিদেশ থেকে জাফলং ভ্রমণে আসা পর্যটকদের পেশাদারিত্বের সাথে সেবা প্রদান করায় আসন্ন পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে মনোনীত হয়। রতন শেখ ২০১০ সাল এবং ২০২০ সালে আইজিপি পদক প্রাপ্ত, ২০২২ সালের শুদ্ধাচার পুরস্কার, ২০১৪ সালে জাতিসংঘ শান্তি মিশন (সুদান) পদক, ২০১৯ সাল থেকে অদ্যবধি জাফলং পর্যটকদের সেবা দিয়ে যাচ্ছেন।

আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ‘পুলিশ সপ্তাহে’র প্রথম দিনে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন। প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করবেন রতন শেখ। রতন শেখ বাগেরহাট শহরের হরিনখানা গ্রামের মৃতঃ ইসমাইল শেখের পুত্র।

অর্জনের জন্য সহকর্মী, পর্যটন স্পট জাফলংবাসী ও সাংবাদিক মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রতন শেখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: