সমুদ্র গবেষণায় শাবিপ্রবির সাথে কাজ করতে আগ্রহী জার্মানি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সমুদ্র গবেষণায় শাবিপ্রবির সাথে কাজ করতে আগ্রহী জার্মানি

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৪ ০৭:১৮:১৬ পূর্বাহ্ন

সমুদ্র গবেষণায় শাবিপ্রবির সাথে কাজ করতে আগ্রহী জার্মানি

সমুদ্র গবেষণায় শাবিপ্রবির সাথে কাজ করতে আগ্রহী জার্মানি।


সমুদ্র গবেষণায় জার্মান সরকার শাহজালাল  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ওশেনোগ্রাফি বিভাগের সাথে কাজ করতে আগ্রহী বলে জানান জার্মান সরকারের সমুদ্র বিষয়ক প্রতিনিধি ড. স্টিফেন গ্রোয়েনউড।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

এসময় জার্মান সরকারের সমুদ্রবিষয়ক প্রতিনিধি সমুদ্র গবেষণায় জার্মান সরকারের  উদ্যোগ  সম্পর্কে ধারণা দেন  এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশেষ  করে শাহজালাল  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ওশেনোগ্রাফি বিভাগের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন ওশেনোগ্রাফি বিভাগের বিভাগীয় প্রধান ড.সুব্রত সরকার।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: