বিশ্বনাথের প্রবাসী সাহাদ মিয়ার দাফন সম্পন্ন।
বিশ্বনাথের অলংকারি বড়বাড়ীর মরহুম তেরা মিয়ার তৃতীয় ছেলে আয়ারল্যান্ড প্রবাসী সাহাদ মিয়া (৪৩) চার দিন পূর্বে দীর্ঘ দিন অসুস্হ থাকার পর আয়ারল্যান্ডের একটি হসপিটালে ইন্তেকাল করেন। ইন্না....লিল্লাহি----- রাজিউন)
মরহুমের লাশ স্বদেশে আসার পর আজ ২৫ ফেব্রুয়ারি রবিবার বিকেল অলংকারি সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তার পারিবারিক কবরস্হানে তার দাফন করা হয়েছে।
জানাজা পূর্বে হাজারো মুসল্লিদের সামনে বক্তব্য রাখেন অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মরহুম সাহাদ মিয়ার চাচাত ভাই মোঃ লিলু মিয়া।
পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মরহুম সাহাদ মিয়ার বড় ভাই বাবুল মিয়া, আয়ারল্যান্ড থেকে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন মরহুমের ভাই সাবেক মেম্বার আব্দুল ওদুদ।
সাবেক চেয়ারম্যান লিলু মিয়া তার বক্তব্যে বলেন, প্রতিটি মানুষকে এই পৃথিবী হতে মরতেই হবে। কেউই এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী থাকবো না। তিনি মরহুম সাহাদ মিয়াকে একজন সমাজসেবক ও ভালো মানুষ হিসাবে আখ্যায়িত করে বলেন, সাহদ মিয়ার ইন্তেকালে এ সমাজের অপুরনীয় ক্ষতি হয়েছে। তিনি সকলের কাছে সাহাদ মিয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়ার অনুরোধ জানান।
জানাজায় অংশ নিয়েছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের স্হানীয় নেতৃবৃন্দ, জামাতে ইসলামি, জাতীয়পাটি, আল ইসলাহের স্হানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
তাছাড়া এলাকার বিভিন্ন পর্যায়ের সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ও সরকারের গোয়েন্দা বিভাগের লোকজনও উপস্হিত ছিলেন।
জানাজা নামাজের ইমামতি করেন মরহুম সাহাদ মিয়ার ভাতিজা মুফতি শাহেদ আহমদ ও দোয়া পরিচালনা করেন অলংকারি জামে মসজিদের ইমাম মাওলানা হাছিব আহমদ।
জৈন্তাবার্তা/জেএ




