সিলেটে পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতের রগ কেটে ৩ লক্ষ টাকা ছিনতাই
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সিলেটে পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতের রগ কেটে ৩ লক্ষ টাকা ছিনতাই

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০২/২০২৪ ১০:০৭:৫৮ পূর্বাহ্ন

সিলেটে পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতের রগ কেটে ৩ লক্ষ টাকা ছিনতাই

আসামি রাজন দেবনাথ, সাজন দেবনাথ, অঞ্জন দেবনাথ।


সিলেট নগরীর সুবহানীঘাট এলাকায় পূর্ব শত্রুতার জেরে যুবকের হাতের রগ কেটে ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষরা।

হামলায় আহত সিলেট নগরীর সুবহানীঘাট এলাকার বাসিন্দা পিয়াল মজুমদার।

এই ঘটনায় হামলার শিকার পিয়াল মজুমদার এর মা পারুল মজুমদার কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলা করেন।

মামলার আগামিরা হলেন, নগরীর সৌবহানীঘাটের মৌবন এলাকার বাসিন্দা ১/ রাজন দেবনাথ, ২/ সাজন দেবনাথ, ৩/ প্রেমানন্দ দেবনাথ, ৪/ অঞ্জন দেবনাথ, ৫/ অজিত দেবনাথ। 

মামলার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টায় স্বরসতী পুজার শোভাযাত্রা শেষে বাসায় ফেরার পথে সুবহানীঘাট আগ্রা কমিউনিটি সেন্টারের সামনে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে উৎ পেতে থাকে রাজন দেবনাথ, সাজন দেবনাথ, প্রেমানন্দ দেবনাথ, অঞ্জন দেবনাথ, অজিত দেবনাথ। তারা সবাই সোবহানীঘাট মৌবন এলাকার বাসিন্দা। পিয়ালকে রামদা দিয়ে কোপ মারলে মাথার সামনের দিকে পড়ে মাথায় মারাত্মক জখম হয়। হকিষ্টিক দিয়ে ডান হাতে আঘাত করলে হাড় ভাঙ্গা জখম হয়। আঘাতের ফলে মাটিতে পড়লে বাম হাতের কব্জির রগ কেটে ফেলে হামলাকারীরা। পিয়াল মজুমদার চিৎকার করলে পথচারী মো.ইউসুফ মিয়া এবং রিপন কর্মকার হামলাকারীদের কবল থেকে রক্ষা করতে আসেন। সাহায্য করতে গিয়ে ইউসুফ ও রিপন মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।

এ বিষয়ে পিয়াল মজুমদারের মা পারুল মজুমদার বলেন, আমার ছেলের পকেটে নগদ ৩ লক্ষ টাকা ছিল। সেই টাকা হামলাকারীরা ছিনতাই করে নিয়ে যায়। আমার ছেলে অবস্থা খুব একটা ভালো নেই। ডাক্তার বলছে বিশ্রামে থাকার জন্য। ওরা আমার ছেলেকে যেভাবে আঘাত করছে পথচারীরা সাহায্য না করলে আমার ছেলে মারাই যেতো। আমি আমার ছেলের হামলাকারীদের উপযুক্ত শাস্তি চাই। এতে আমি আইনিভাবে যতটুকু সম্ভব লড়াই চালিয়ে যাবো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা শামীম উদ্দিন বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: