শাবির সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি শুভ, সম্পাদক মিলন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

শাবির সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি শুভ, সম্পাদক মিলন

আব্দুর রহিম কবির, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৪ ১০:৫০:৪৯ পূর্বাহ্ন

শাবির সিরাজগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি শুভ, সম্পাদক মিলন

ছবি : নিজস্ব


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ অঞ্চলের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মমিনুর রশিদ শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে সমুদ্রবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান মিলন মনোনীত হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড.  মোঃ মনিরুল ইসলাম ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফুল জাহান এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে অন্যান্যরা হলেন - সহ সভাপতি রাশেদুল ইসলাম রানা, ফাতেমা রিতু, হাসান বিন নবী; যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার; সহ সাধারণ সম্পাদক শাফী আল মাহদী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হৃদয় কুমার মাহাতো; সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও মোঃ রাজু ইসলাম; কোষাধ্যক্ষ রিদিকা রিওনা; উপ-কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জহির; প্রচার সম্পাদক মোঃ আবু রায়হান খান; উপপ্রচার সম্পাদক আজিজুল হাকিম সুমন ও মোঃ সবুজ মাহমুদ; প্রকাশনা সম্পাদক সামিউল ইসলাম; উপপ্রকাশনা সম্পাদক রাকিন ইসলাম; দপ্তর সম্পাদক সাদিয়া রহমান; সাংস্কৃতিক ফাহমিদা সাবাহ; উপসাংস্কৃতিক সম্পাদক মোঃ আলিউল আজম; তথ্য প্রযুক্তি সম্পাদক তানজিয়া ইসলাম স্বাধীন এবং কার্যনির্বাহী সদস্যগণ হলেন  মোঃ শাহিন হোসেন, নুরুল হক, খালিদুলজ্জামান নুরী, মেহেদী হাসান ইমন, জান্নাতুল ফেরদৌস রেসমি, ফারজানা ফেরদৌস শ্রাবনী, নিম্মি সরকার, কাওছার আলী, শাহরিয়ার শোয়েব, মোছা: শিমলা, অর্ণব ফাহিম চৌধুরী, আবদুল্লাহ হাসান ইমন, সানজিদা সালাম ফাতেমা, আশরাফুল ইসলাম, মুশফিকুর রহমান মাহিন, শাকিব বিশ্বাস, রিফাত হোসাইন ও রাইনা খন্দকার রাখি।

এম সি



শীর্ষ সংবাদ: