পূণ্যভুমি সিলেটে ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

পূণ্যভুমি সিলেটে ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ২৫/০২/২০২৪ ১১:২৬:৩০ পূর্বাহ্ন

পূণ্যভুমি সিলেটে ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত

পূণ্যভুমি সিলেটে ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত।


যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোববার (২৫ ফেব্রুয়ারি) পূণ্যভূমি সিলেটে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। বাদ মাগরিব থেকে সিলেটের বিভিন্ন মসজিদে চলছে মিলাদ ও দোয়া মাহাফিল।

এশার নামাজের পর থেকে ইবাদত বন্দেগি, জিকির-আসকার, নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, মা-বাবা ও আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত প্রভৃতি নফল ইবাদতের মাঝে নগরীসহ জেলাজুড়ে বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত ভাগ্যরজনী যাপন করছেন।

ব্যক্তি ও পারিবারিক উদ্যোগে কোরআন তিলাওয়াত, হামদ, নাত, জিকির, মিলাদ, কিয়াম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এদিকে শবে বরাতের নামাজ পড়তে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে উপস্থিত হয়েছেন হাজারো মুসল্লি। কারো হাতে জায়নামাজ, কারো হাতে তসবিহ। প্রত্যেকেই মসজিদে ইবাদত বন্দেগি করার জন্য এসেছেন।

শুধু শাহজালাল মাজার মসজিদ  নয়, এশার নামাজকে কেন্দ্র করে সিলেটের সব মসজিদেই দেখা গেছে উপচেপড়া ভিড়। নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা আসছেন জামাতে নামাজ আদায় করতে। আগত মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করতেই তারা বায়তুল মোকাররম মসজিদে এসেছেন।

এদিকে, শবে বরাতের পবিত্রতা রক্ষায় সহিংস ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ।

মোনাজাতে গোটা মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: