নগরীর ফুটপাতে পড়ে আছে অজ্ঞাত নারীর নিথর দেহ, পুলিশ এসে উদ্ধার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

নগরীর ফুটপাতে পড়ে আছে অজ্ঞাত নারীর নিথর দেহ, পুলিশ এসে উদ্ধার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ০২:০১:৩৯ পূর্বাহ্ন

নগরীর ফুটপাতে পড়ে আছে অজ্ঞাত নারীর নিথর দেহ, পুলিশ এসে উদ্ধার

নগরীর ফুটপাত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার।


সিলেট নগরের দরগাহ মহল্লায় এলাকায় ফুটপাত থেকে সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ

জানা যায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন। গত কয়েকদিন থেকে তিনি ওই এলাকায় ঘুরোঘুরি করতেন এবং ফুটপাতে রাত যাপন করতেন। সন্ধ্যার পর তার নিথর দেহ ফুটপাতে পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- এটি স্বাভাবিক মৃত্যু। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

সিলেট কেতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন সিপন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: