সিলেটে জাল টাকাসহ যুবক গ্রেফতার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

সিলেটে জাল টাকাসহ যুবক গ্রেফতার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ০২:১১:১৩ পূর্বাহ্ন

সিলেটে জাল টাকাসহ যুবক গ্রেফতার

সিলেটে জাল টাকাসহ যুবক গ্রেফতার।


সিলেটে ৫ হাজার টাকার জাল নোটসহ মো. রুজেল মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

গত রোববার (২৫ ফেব্রুয়ারি) সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানার শিবের বাজার গরুর হাট থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের করেছে।

আটককৃত মো. রুজেল মিয়া (২৭) সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন জাউয়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানার শিবের বাজার গরুর হাটের সম্মুখ থেকে রুজেল মিয়াকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে বাংলাদেশি ১ হাজার টাকার ৫টি নোট উদ্ধার করা হয়।

এবিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জাল নোটসহ আটককৃত যুবকের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে। আটক আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: