আগামী ৪ঠা মার্চ ফকির আহমদ আলী শাহ (রহ:) এর ৮৪তম বার্ষিক ওরশ মাহফিল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

আগামী ৪ঠা মার্চ ফকির আহমদ আলী শাহ (রহ:) এর ৮৪তম বার্ষিক ওরশ মাহফিল

দক্ষিন সুরমা প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ০২:৩৭:০১ পূর্বাহ্ন

আগামী ৪ঠা মার্চ ফকির আহমদ আলী শাহ (রহ:) এর ৮৪তম বার্ষিক ওরশ মাহফিল

ফাইল ছবি


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের বেটুয়ারমুখস্থ ফকির আহমদ আলী শাহ (রহ:) এর ৮৪তম বার্ষিক ওরশ মাহফিল আগামী ৪ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে।

দিনব্যাপী অনুষ্ঠানসূচি শেষে ভোররাতে আখেরি মোনাজাত ও তবরক বিতরণের মাধ্যমে মাহফিল শেষ হবে।

মাহফিল উপলক্ষে মাজার কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, গিলাফ ছড়ানো, আলোচনা সভা, জিকির-আজকার ও তবরক বিতরণ। ওরশ মাহফিলে সর্বস্তরের মুরিদান ও তরিকতভক্ত আশেকানদের উপস্থিত হয়ে অশেষ ফয়েজ রহমত হাসিল করার জন্য মাজারের মোতওয়াল্লি ফকির শাহ মোঃ নোয়াব আলী অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, এই ওরশ মাহফিলে আগত অতিথিবৃন্দ, ভক্ত ও আশিকানসহ উপস্থিত সকলকে ‘মাছ-ভাতে’ আপ্যায়িত করা হয় বলে অনেকে এই অনুষ্ঠানকে ‘মাছের ওরশ’ নামে অভিহিত করে থাকে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: