‘তথ্য সত্য হলে বিচারকের বিরুদ্ধেও নিউজ করা যাবে’
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

‘তথ্য সত্য হলে বিচারকের বিরুদ্ধেও নিউজ করা যাবে’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ০৪:২৩:৩৩ পূর্বাহ্ন

‘তথ্য সত্য হলে বিচারকের বিরুদ্ধেও নিউজ করা যাবে’

প্রতিকী ছবি


বিচারপতিদের ব্যক্তিগত জীবন ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম।

ঘটনা শতভাগ সত্য হলে বিচারকের বিরুদ্ধেও সংবাদ প্রকাশ করা যাবে জানিয়ে তিনি বলেন, ‘সত্য খবর অবশ্যই প্রচার করবেন। সেটি বিচারকদের বিরুদ্ধে হলেও। কিন্তু নিউজটা হতে হবে শতভাগ সত্য।’

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন এই বিচারপতি। কর্মশালার আয়োজন করে আইন-আদালত বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরাম।

ইনায়েতুর রহিম বলেন, ‘বর্তমান সময়ে ঢাকায় যদি কোনো বিচারপতির চারটা ফ্ল্যাট থাকে তাহলে আপনারা চারটির তথ্যই দেবেন। সূত্রের বরাত দিয়ে ভুল তথ্য দেওয়া যাবে না।’

সংবাদ পরিবেশনের ক্ষেত্রে শিশুদের নাম ও ছবি প্রকাশ ও প্রচার না করা, হাইকোর্টের রায় মেনে চলর পরামর্শ দেন বিচারপতি ইনায়েতুর।

এলআরএফের সভাপতি শামীমা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় আদালত সাংবাদিকতার ওপর আলোচনায় ইনায়েতুর রহিম চাঞ্চল্যকর বিভিন্ন মামলার ফলোআপ প্রতিবেদন করার ওপরও গুরুত্ব দেন।

বিচার বিভাগের বিষয়ে নেতিবাচক দৃষ্টির পরিবর্তে ইতিবাচকভাবে সংবাদ করতে বলেন তিনি। কর্মশালায় সাইবার নিরাপত্তা আইন ও সাংবাদিকদের সুরক্ষা বিষয়ে আলোচনা করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার