জঠিল অপরেশনের রোগীকে সিলেট মহানগর জামায়াতের আর্থিক অনুদান প্রদান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর পক্ষ থেকে জঠিল রোগে আক্রান্ত এক রোগীর অপারেশনের জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছে।
সোমবার বিকেলে নগরীর ৩নং ওয়ার্ডের মুন্সিপাড়া নিবাসী শামীম আহমদের মেরুদণ্ডে জঠিল অপারেশনের সহযোগিতা স্বরূপ এই অনুদান প্রদান করা হয়।
প্রবাসীদের সহযোগিতায় নগর জামায়াতের পক্ষ থেকে রোগীর কাছে অনুদানের টাকা তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। মঙ্গলবার নগরীর একটি বেসরকারী হাসপাতালে শামীম আহমদের মেরুদন্ডে জঠিল ও ব্যয়বহুল অপারেশন হওয়ার কথা। অনুদান তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুর মুকিত, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড সেক্রেটারি শাকের আহমদ চৌধুরী, জামায়াত নেতা শেখ মো: বাবুল, মাহমুদ আলম, আবুল কালাম আজাদ, আব্দুর রহমান ভূইয়া, কাজি ইলিয়াস আহমেদ, রাব্বানী খোকন ও রোগীর ভাই শাহীন আহমদ প্রমুখ।
নগদ অনুদান হস্তান্তর শেষে শামীম আহমদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মুকিত। অনুদান তুলে দেয়ার সময় মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, এক ভাইয়ের বিপদে অপর ভাইকে এগিয়ে আসতে হবে। এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব। ইসলামী আন্দোলনের ভাইদেরকে অসহায় অসুস্থ ও বিপদগ্রস্থ মানুষের পাশে সামর্থ অনুযায়ী দাঁড়াতে হবে। কারণ আমরা আর্ত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টির অর্জন করতে চাই।
জৈন্তাবার্তা/জেএ




