সিলেটে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে আবাসিক হোটেল থেকে আটক ৪
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সিলেটে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে আবাসিক হোটেল থেকে আটক ৪

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ০৩:৫৫:২৯ পূর্বাহ্ন

সিলেটে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে আবাসিক হোটেল থেকে আটক ৪

সিলেটে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে আবাসিক হোটেল থেকে আটক ৪।


সিলেট্ব অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে  আবাসিক হোটেল থেকে আটক ৪ 


অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে দুই নারী ও দুই পুরুষকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওসমানী হাসপাতাল এলাকার হোটেল বাধন আবাসিক থেকে এ ৪ জনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার খাড়ারপাড় গ্রামের শুক্কুর  মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (৩৫), জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের হিরা মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৯), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কুরেশপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে মো. উজ্জল আহমদ (২০) ও খুলনা জেলার রুপসা থানার চানমারীবাজার গ্রামের মৃত আরব আলীর মেয়ে ঝর্না বেগম (২০)। 

এ বিষয়ে এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: