সিলেট আজ পরিবহন ধর্মঘট: ‘তেল-গ্যাস থেকে সিলেটবাসীকে বঞ্চিত করা হচ্ছে’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সিলেট আজ পরিবহন ধর্মঘট: ‘তেল-গ্যাস থেকে সিলেটবাসীকে বঞ্চিত করা হচ্ছে’

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ০৪:০৮:৩৭ পূর্বাহ্ন

সিলেট আজ পরিবহন ধর্মঘট: ‘তেল-গ্যাস থেকে সিলেটবাসীকে বঞ্চিত করা হচ্ছে’

ফাইল ছবি


সিলেটে গ্যাস সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সিলেট জেলাজুড়ে এ কর্মসূচি পালন করা হবে।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে। গত রোববার নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা করে সংগঠনটি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত এ কর্মসূচি থেকে সরে আসেননি শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, তেল-গ্যাসে ভরপুর সিলেট। সিলেটবাসীকেই বঞ্চিত করা হচ্ছে এ সম্পদ থেকে। এটা বিদ্বেষমূলক ও গভীর ষড়যন্ত্র। এই সমস্যার স্থায়ী সমাধান ও বিভিন্ন সময় গাড়ি পোড়ানো মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি করাসহ ৫ দাবিতে বুধবার ভোর থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবে। প্রয়োজনে পুরো বিভাগ অচল করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত ধর্মঘটের সিদ্ধান্তে অটল রয়েছি। আমরা আর ‘মিথ্যা আশ্বাস’ বিশ্বাস করব না, স্থায়ী সমাধান না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।

জানা যায়, দীর্ঘদিন ধরে সিলেটে প্রতি মাসের ১৮-২০ দিন পর থেকেই ‘লিমিট’ শেষ হয়ে যায় সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোর। ফলে চরম ভোগান্তিতে পড়েন সিএনজিচালিত গাড়িগুলোর চালক। শুধু তাই নয়, সড়কের যানবাহন কম চলাচল করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরাও।

সিলেটে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু আজ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়ল পরিবহন নেতারা বলছেন, সিলেটে বর্তমানে গ্যাসের তীব্র সংকট চলছে। প্রতিদিন বিভিন্ন সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে গ্যাস পাচ্ছেন না পরিবহন শ্রমিকরা। গত কয়েক বছরে গ্যাসের সংকট সমাধানের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী ও এমপিদের কাছে বারবার ধরনা দিয়েও সমাধান মিলছে না। বেশ কয়েকবার আন্দোলনও করা হয়েছে। কিন্তু অবস্থা তথৈবচ। ফলে বাধ্য হয়েই তারা এবার ‘কঠোর’ আন্দোলনে যাচ্ছেন।

এ ছাড়া সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের অভিযোগ, বিভিন্ন সময় বিভিন্ন ‘মিথ্যা’ মামলায় শ্রমিকদের জড়িয়ে হয়রানি করে যাচ্ছেন প্রশাসনের কিছু কর্মকর্তা। এ দুটি প্রধান দাবিসহ ৫ দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করল সিলেটের পরিবহন শ্রমিকরা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: