মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি সিলেটের ২ কিশোরী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি সিলেটের ২ কিশোরী

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ০৪:২৫:৪৮ পূর্বাহ্ন

মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি সিলেটের ২ কিশোরী

ছবি : সংগৃহীত


মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেননি সিলেটের দুই কিশোরী।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণের খর্দ্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই কিশোরী হলেন গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের খর্দ্দাপাড়া গ্রামের কয়েছ আহমদের মেয়ে জামিয়া বেগম ও শফিক মিয়ার মেয়ে সামিরা বেগম। তারা দুজনেই উপজেলার হাজী আব্দুস শহীদ মহিলা আলিম মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

জানা যায়, মঙ্গলবার সকালে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তারা। পরে আর বাড়ি ফেরেন নি তারা। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজির পর তাদের সন্ধান পাওয়া যায় নি। 

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মঙ্গলবার রাতে সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন।

এ ব্যাপারে নিখোঁজ সামিরা বেগমের বড়ভাই আবুল কালাম তানভীর বলেন, সকাল দুজনেই মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে সেখানে যায়নি। পরিবারের পক্ষে থেকে সকল সম্ভাব্য স্থান খোঁজা হয়েছে কিন্তু কোথাও পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: