হাসপাতালে দালাল নির্মূল অভিযানে র‍্যাব, আটক ৩০
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

হাসপাতালে দালাল নির্মূল অভিযানে র‍্যাব, আটক ৩০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ০২:১৯:০০ পূর্বাহ্ন

হাসপাতালে দালাল নির্মূল অভিযানে র‍্যাব, আটক ৩০


রাজধানীর হাসপাতাল কেন্দ্রিক গড়ে ওঠা দালালচক্র নির্মূলে অভিযানে নেমেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)। সকাল থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় বিভিন্ন হাসপাতালে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ২৫ থেকে ৩০ জন দালালকে আটক করেছে র‍্যাব।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেন।

মেজর নাজমুল্লাহেল বলেন, র‍্যাব মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করছে। দালাল চক্র হিসেবে যাদেরকে পাওয়া যাচ্ছে তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি ও জরিমানার আওতায় আনা হচ্ছে। এখন পর্যন্ত সব মিলিয়ে ২৫ থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে সাজার আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, এখন পর্যন্ত সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ১৭ জন, শিশু হাসপাতাল থেকে ৪ জন দালাল আটক করতে পেরেছি। এছাড়া পঙ্গু হাসপাতাল থেকেও আটক করা হয়েছে। এখনো অভিযান চলমান আছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার