গোয়াইনঘাট থানা কম্পাউন্ডে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

গোয়াইনঘাট থানা কম্পাউন্ডে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ০৭:০৯:৫২ পূর্বাহ্ন

গোয়াইনঘাট থানা কম্পাউন্ডে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল

গোয়াইনঘাট থানা কম্পাউন্ডে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুল।


ঋতুরাজ বসন্তের শুরুতে শীতের খোলস ছাড়িয়ে নবরূপে সাজছে বৃক্ষরাজি। এরই মাঝে সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিয়েছে আমের মুকুল।গোয়াইনঘাট থানা কম্পাউন্ডে আম গাছের মুকুলের ম-ম গন্ধে মুগ্ধ হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মানুষ।প্রকৃতির খেয়ালে স্বর্ণালী রূপ ধারণ করছে আবহমান গ্রাম বাংলার রূপ।

উপজেলার বিভিন্ন গ্রামে চলতি মৌসুমে আম গাছে গত বছরের তুুলনায় পর্যাপ্ত মুকুল না আসায় দুশ্চিন্তার বাড়ির গৃহস্তরা। কারণ প্রতিবছর এ সময় গ্রামের প্রতিটি বাড়িতে দু একটি আমের গাছে মুকুলে ভরপুর থাকে। সময়মতো মুকুল না এলে বাড়ির ছোট ছোট বাচ্চারা সুস্বাদু আম খাওয়া থেকে বঞ্চিত হবে এমনটাই জানিয়েছেন গৃহিণীরা।  তবে আম গাছে সঠিক পরিচর্যার অভাবের কারণে মুকুল আসতে দেরি করছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

উপজেলার ১৩টি ইউনিয়নে গত বছরের তুলনায় এ বছর আমগাছে আশানুরূপ মুকুল না আসায় দুশ্চিন্তায় অনেকে। বেশি পরিমাণ পরিপক্ক আম পাওয়ার আশায় ইতিমধ্যে অনেকেই গাছগুলোতে ওষুধ প্রয়োগসহ নানামুখী পরিচর্যা শুরু করেছেন। শুধু আমের মুকুলই নয়, এসময় কাঁঠাল, লিচু লেবু প্রভৃতি ফলের গাছের ফুলের গন্ধে চারিদিকে সুবাতাস বইতে থাকে। এসব মুকুলে সুবাস যেন মুগ্ধ করে তুলে মানুষকে।

গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন,আমের মুকুল আসার সময় এখনো সামনে রয়েছে।আম গাছের সঠিক পরিচর্যার অভাবের কারণে মুকুল আসতে দেরি হচ্ছে, আবহাওয়া অনুকূলে রয়েছে। আগামী সময়ের ভিতরে মুকুল আসবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: