বিশ্বনাথের বৃহত্তর প্রীতিগঞ্জ বাজার ১ম প্রিমিয়ার লীগ ক্রিকেটের উদ্বোধন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

বিশ্বনাথের বৃহত্তর প্রীতিগঞ্জ বাজার ১ম প্রিমিয়ার লীগ ক্রিকেটের উদ্বোধন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ০৯:২৭:১৭ পূর্বাহ্ন

বিশ্বনাথের বৃহত্তর প্রীতিগঞ্জ বাজার ১ম প্রিমিয়ার লীগ ক্রিকেটের উদ্বোধন

ছবি : নিজস্ব


বিশ্বনাথ উপজেলার ১ নং লামাকাজি ও ২ নং খাজাঞ্চি ইউনিয়নের অংশ নিয়ে গঠিত বৃহত্তর প্রীতিগঞ্জ বাজার যুবসমাজের উদ্যোগে ১ম প্রিমিয়ার লীগ ক্রিকেট ২০২৪ ইং এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারী বুধবার দুপুরে আনুষ্ঠানিক এ ক্রিকেট লীগের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৌদি আরব প্রবাসী ও ক্রীড়া সংগঠক ফারুক আহমদ।

রাইজিং স্টার ক্রিকেট ক্লাবের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও প্রবীণ মুরব্বি তৈমুছ আলী, প্রীতিগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুর,  বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী জমির আলী।

উদ্বোধনী ম্যাচে জাগির আলা সিক্সার্স- আনন্দ ক্রিকেট ক্লাব হামদরচক এর মোকাবেলা করে। জাগির আলা সিক্সার্স কে ৫ উইকেটে হারিয়ে প্রথম খেলায় জয়লাভ করে আনন্দ ক্রিকেট ক্লাব হামদরচক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সভাপতি ক্রীড়া সংগঠক মখতার আলী, সহসভাপতি আনর আলী, বিকাশ দত্ত, আব্দুল কাহার, সাধারণ সম্পাদক কাওছার আলী, সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন আহমদ বাবু, সহ সাংগঠনিক হাবিবুর রহমান।

আরো উপস্থিত ছিলেন আব্দুল করিম, হারুন খান  ব্যবসায়ী সামছুল খান, গৌছ আলী, নিরেন্দ্র দাস,  মুহিবুর রহমান, জালাল উদ্দীন, ফেরদৌসুর রহমান, মোঃ খলিল আহমদ, বদরুল ইসলাম সহ এলাকার অন্যান্য ক্রীড়ামোদী নেতৃবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ: