সিলেট কারামুক্ত বিএনপির ৪ নেতা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

সিলেট কারামুক্ত বিএনপির ৪ নেতা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ১১:০০:৪৫ পূর্বাহ্ন

সিলেট কারামুক্ত বিএনপির ৪ নেতা

সিলেট কারামুক্ত বিএনপির ৪ নেতা।


সিলেটে বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৪ নেতা কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার রাতে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

কারামুক্ত বিএনপি নেতারা হলেন- সিলেট জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু, রায়হাদ বক্স রাক্কু ও স্বেচ্ছাসেবক দল নেতা জেবুল আহমদ।

মঙ্গলবার রাতে তাদের কারামুক্তি উপলক্ষে কারাফটকে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মামনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আবদুল ওয়াহিদ সোহেল, মিনহাজ উদ্দিন চৌধুরী, শফিকুর রহমান টুটুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু আনসারী, কামাল আহমদ, শাহিদুল ইসলাম কাদির, সাহেল আহমদ, রাসেল আহমদ, কাউসার হোসেন রকি, আব্দুল করিম মেহেদী হাসান সপু, জেহিন আহমদ, মতিউর রহমান শিমুল, ইফতেখার হোসেন পাবেল প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: