দক্ষিণ সুরমায় আবাসিক হোটেল থেকে আটক ৪
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় আবাসিক হোটেল থেকে আটক ৪

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ১১:১৯:১৮ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় আবাসিক হোটেল থেকে আটক ৪

এবার দক্ষিণ সুরমায় আবাসিক হোটেল থেকে আটক ৪


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়ান্দা শাখার (ডিবি) অভিযানে দক্ষিণ সুরমার কদমতলি এলাকার কয়েস আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে দুই নারী ও দুই পুরুষকে আটক করেছে 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এ চারজনকে আটক করা হয়। তারা হলেন- মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সাধনপুর গ্রামের মো. গিয়াজ উদ্দিনের ছেলে মো. সাহাব উদ্দিন সাজু (৩১), সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব তাজপুর গ্রামের আজেদ আলীর ছেলে  মো. নয়ন মিয়া (২৮), একই উপজেলার গোয়ালাবাজার তাজপুর এলাকার রফিক মিয়ার স্ত্রী ঝুমা বেগম (২৭) ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার  বৈকুন্ঠপুর গ্রামের সুরুষ গুপ্ত’র মেয়ে পপি গুপ্ত (৩০)।

পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: