ফাইল ছবি
সিলেটের গোলাপগঞ্জে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হওয়া সেই দুই কিশোরীকে বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সিলেট নগরীর কদমতলী এলাকা থেকে তাদের উদ্ধার করে র্যাব-৯।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক হাফিজুর রহমান।
উদ্ধারকৃত দুই কিশোরী হলেন- গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের খর্দ্দাপাড়া গ্রামের কয়েছ আহমদের মেয়ে জামিয়া বেগম ও শফিক মিয়ার মেয়ে সামিরা বেগম। তারা দুইজনই উপজেলার হাজী আব্দুস শহিদ মহিলা আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এবং গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বুধবার রাত ৯টার দিকে সিলেট নগরীর কদমতলী এলাকা থেকে তাদের উদ্ধার করে।
তবে তাৎক্ষনিকভাবে তাদের পালানোর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায় নি। বর্তমানে র্যাব-৯ এর কার্যালয়ে রয়েছেন তারা। এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, তারা স্বেচ্ছায় পালিয়েছিল। প্রেমঘটিত কোনো বিষয় নয়।
উল্লেখ্য, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আর বাড়ি ফিরেননি ওই দুই কিশোরী। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজির পর তাদের সন্ধান পাওয়া যায় নি। পরে পরিবারের পক্ষে থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
জৈন্তাবার্তা/জেএ




