জাফলংয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায়
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

জাফলংয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায়

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০২/২০২৪ ০৮:২৩:৩৪ পূর্বাহ্ন

জাফলংয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায়

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমানকে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৯ ফেব্রুয়ারি) বিকেলে বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন।

বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইমরান হোসেন সুমনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শেরগুল গোসাই এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আতাউর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম, বল্লাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কামাল হোসাইন, জাফলং বল্লাঘাট পাথর ব্যাবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন।



অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক মো. মাহফুজুর রহমানের বিগত দিনের কার্যকলাপ নিয়ে ভূয়সী প্রশংসা করে বক্তারা তার অবসরকালীন জীবন যাতে সুন্দর ও সুখময় হয় তার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানান ৷

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষককে বিদ্যালয়, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট এবং  শুভেচ্ছা উপহার দেয়া হয়।

এম সি



শীর্ষ সংবাদ: