দৈনিক জৈন্তা বার্তা পত্রিকা কাটিং।
* মায়ের মুখ দেখার আগেই মাতৃহারা শিশু
* ডেল্টা হাসপাতালে রোগীর মৃত্যু: হামলা ভাংচুর
* হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করলেন ‘নিজেদের দোষ’
* ঘটনার পরই হাসপাতাল থেকে ডাক্তার নার্স লাপাত্তা
রোগীর জরুরী চিকিৎসা সেবা কিংবা কোনো ধরণের প্রাথমিক প্রস্তুতি ছাড়াই সিলেটের হাসপাতাল গুলোতে চলছে গুরুত্বপূর্ণ ‘অপারেশন’। আর এতে করে রোগীর মুত্যুর ঘটনা বাড়ছে সিলেট। তিনমাসের মধ্যে কয়েকটি ঘটনা ঘটলেও স্বাস্থ্য বিভাগ কোনই ভূমিকা রাখতে পারছেনা। আর সাদিকা নামের এরকম এক রোগীর মৃত্যু ঘটনায় বুধবার রাতে লংকা কান্ড ঘটে গেছে নগরের মীরবক্সটুলার ডেল্টা হাসপাতালে।
সরেজমিনে বুধবারের ঘটনা সম্পর্কে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে গোলাপগঞ্জ থেকে সাদিকা আক্তার (২৫) নামের এক গর্ভবর্তী নারীকে স্বজনরা নিয়ে আসেন সিলেট নগরের মীরবক্সটুলার ডেল্টা স্পেশাইলাইজড হাসপাতালে। ঐ নারী গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনয়নের রাজাগঞ্জ গ্রামের আফ্রিকা প্রবাসি রাহেল আহমদ এর স্ত্রী।
এ সময় কর্তব্যরত চিকিসক ও ম্যানেজার রোগীর স্বজনদের জানান, অপারেশন থিয়েটারে ডা. নাসরীন চৌধূরী সুমী’ রয়েছেন। এখনই অপারেশন থিয়েটারে নিলে তিনি অপারেশন করবেন। এখনই অপারেশন করে দিবেন। এ সময় রোগীনীর অপারেশনপূর্ব কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সাদিকাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।
সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার এক পূত্র সন্তান জন্ম নেয়। এরপর রোগীর অবস্থা খারাপ হতে থাকে। তখন রোগীনীকে জরুরীভাবে আইসিইউ সমৃদ্ধ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। এ ক্ষেত্রে ডাক্তারনিজেই নর্থ ইস্ট হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
তিনি বলেন, ওখানে গেলে আমার লোকজন আছে। তারা দেখবে। চিকিৎসা ভালো হবে। তখন রোগীকে সেখানে নেয়া হয়। নর্থ ইস্টের কর্তব্যরত চিকিৎসক এ সময় রোগীকে মৃত ঘোষণা করেন।
তখন রোগীর স্বজনরা সাদিকার লাশবাহী গাড়ি নিয়ে আবারও ডেল্টা হাসপাতালে আসেন। কিন্তু ততক্ষণে হাসপাতালের চিকিৎসক নার্স সবাই সটকে পড়েন। নালিশ দেয়ার জন্যও কাউকে তারা পাননি। তাদেরকে শান্তনা দেয়ারও কেউ ছিলো হাসপাতালে। ঘটনাস্থলে থাকা ম্যানেজারও গা ঢাকা দেন। এতে রোগীর স্বজনরা বিক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাংচুর চালায়। পরে সেখানে অবস্থানরত এলাকার গণ্যমান্যদের প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। এলাকার লোকজনের আশ্বাসে কিছু সময় পর আবার ম্যানেজার ফিরেন হাসপাতালে। ক্লিনিকের ম্যানেজার ওয়াসিম
এ ব্যাপারে ‘মীমাংসার শর্তে লিখিত মুচলেকা দেন। ২৪ ঘন্টার মধ্যে রোগীর মৃত্যুর ব্যাপারে তাদের ক্লিনিকের কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ডাক্তার জবাব দেবেন। তাঁর দেয়া মুচলেকা নিয়েই স্বজনরা লাশ নিয়ে বাড়ি ফেরেন। গতকাল সকাল ১১ টায় সাদিকাআক্তারকে দাফন করা হয়েছে। বছর খানেক আগে সাদিকা আক্তারের বিয়ে হয় বলে জানান স্বজনরা।
এ ঘটনা প্রসঙ্গে রোগীনির ভাই শাহেদ আহমদ জৈন্তা বার্তা’র কাছে উপরোক্ত ঘটনার বর্ণণা করে জানান, ভর্তি করার সময় তিনি বার বার বলেছেন তার বোনের প্রেসার অনেক বেশী। পরীক্ষা নিরীক্ষা করা দরকার। এরপর যেন অপারেশন করা হয়। কিন্তু তারা নাম এন্ট্রি করেই অপারেশন থিয়েটারে নিয়ে যায়। ডাক্তারের তাড়াহুড়োর কারণে ঘটনা ঘটেছে। তাদের অবহেলাতেই এ ঘটনা ঘটে। তিনি ও তার স্বজনরা এর বিচার দাবী করেন।
তিনি বলেন, ঘটনা ঘটিয়ে আমাদেরকে কাছের কোনো হাসপাতালে না পাঠিয়ে নদীর ওপারে নর্থ ইস্টে পাঠানোর ঘটনাই প্রমান করে ডা. সুমীর হাতেই মারা গেছে আমার বোন। কারণ ওসমানী মেডিকেল, উইমেন্স মেডিকেলতো কাছেই ছিলো। সেখানে না পাঠিয়ে ওখানে তিনি নিজেই পাঠিয়েছেন। সুতরাং এ মৃত্যুর দায় তাকেই নিতে হবে।
হাসপাতালের ম্যানেজার ওয়াসিম ঘটনার রাতে প্রতিবেদকের কাছে ডাক্তারের অসতর্কতা এবংউদাসীনতার কথা স্বীকার করে বলেছেন, তিনি কোনো ধরণের পরীক্ষা নিরিক্ষা করাতে সময় দেননি। যার ফলে এ ঘটনা ঘটেছে বলে তিনি উপস্থিত এলাকাবাসী ও রোগীর স্বজনদের কাছে স্বীকার করেন।
এদিকে গত তিনমাসে সিলেটের বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে এরকম একাধিক ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সেখানে উপস্থিত ফায়েক নামের এক যুবক বলেন কয়েকদিন আগে সাহেদ নামে তাদের এক সহকর্মী মাউন্ট এডোরা হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছেন।
এর আগে গত ডিসেম্বরে মেডিকেল রোডের আল রাইয়ান হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কান্ড ঘটে। সুর্যের হাসি ক্লিনিক, মা ও শিশু হাসপাতালেও সংঘটিত এরকম ঘটনার কোনো প্রতিকার পাননি স্বজনরা। একের পর এক রোগী মৃত্যুর ঘটনা ঘটলেও সিলেটের স্বাস্থ্য বিভাগের কোনো উদ্যোগ বা ব্যবস্থা নেয়ার খবর পাওয়া যায়নি।
জৈন্তাবার্তা/জেএ




