দক্ষিণ সুরমায় সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৩/২০২৪ ০৩:৪৩:০৪ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

দুদকের অভিযানের চিত্র।


জমির দলিল রেজিস্ট্রেশনে ঘুষ দাবির অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমায় সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, সাব-রেজিস্ট্রার, দক্ষিণ সুরমা, সিলেটের বিরুদ্ধে জমির দলিল রেজিস্ট্রেশনে ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, সিলেট থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে অফিসে আসা সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করে।

পরে টিম কর্তৃক ওই অফিস থেকে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঠাকুরগাঁও শহরে মোট চারটি প্যাকেজে ড্রেন নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। এনফোর্সমেন্ট টিম প্রকল্পের নথিপত্র যাচাই করে দেখতে পায় মোট চারটি প্যাকেজে ড্রেন নির্মাণ প্রকল্প ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও কাজ যথাসময়ে সম্পন্ন হয়নি।

সরেজমিনে টিম কর্তৃক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের নিরপেক্ষ প্রকৌশলীকে সঙ্গে নিয়ে চারটি প্যাকেজের তিনটি প্যাকেজে ড্রেনের কাজ পরিদর্শন করে। একটি প্যাকেজের কাজ এখনও শুরু হয়নি তথ্য পাওয়া যায়।  

অভিযানকালে ঠিকাদারের গোডাউন পরিদর্শন করে শিডিউল বহির্ভূত সিমেন্ট ব্যবহৃত হচ্ছে মর্মে টিমের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এ ছাড়া পরিদর্শনকালে দুদক টিম চলমান কাজের পাথর, রড, সিমেন্ট ও বালু ইত্যাদির নমুনা সংগ্রহ করে। সংগৃহীত নমুনার ল্যাব পরীক্ষার রিপোর্ট পাওয়া সাপেক্ষে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু