চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৪ ০৩:৫৫:৫৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে


প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় নির্মাণাধীন ভবন লাগা আগুন। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে শুক্রবার (১ মার্চ) দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, ভবনের ভেতরে কর্কশিট ছিল। ভেতর দাহ্য পদার্থ রয়েছে; যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। এছাড়া ভবনের ভেতরে কাটের বিভিন্ন মালামাল ও নির্মাণ সামগ্রী রাখায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে।

স্থানীয়রা বলছেন, আগুন লাগা ভবনটিতে কোল্ড স্টোরের নির্মাণ কাজ চলছে। ভবনটিতে আবাসিক বসতি না থাকায় কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে পুরো এলাকা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, কোল্ড স্টোরের ভেতরে কাঠে লাগা আগুন আমাদের গায়ের ওপর পড়ছে। যার কারণে পানি ছিটানো যায়নি। বিশেষ সতর্কতা অবলম্বন করে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হয়েছে। যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে।

তিনি বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নই। এটি তদন্ত সাপেক্ষে বলা যাবে। আমাদের আটটি ইউনিট কাজ করেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, চন্দনপুরা, আগ্রাবাদ ও লামারবাজার ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে, শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকার নিমার্ণাধীন কোল্ড স্টোরে আগুনের সূত্রপাত হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার