দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ০৬:৪৫:২০ পূর্বাহ্ন

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ

ছবি: সংগৃহীত


জিম্বাবুয়ের বিপক্ষে আগের দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। এবার তৃতীয় ম্যাচে রোডেশিয়ানদের ৯ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। হ্যাটট্রিক জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ।

আজ মঙ্গলবার (৭ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৫৭ রান করেন তাওহিদ হৃদয়।

জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। সফরকারীদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩৪ রান করেছেন ফারাজ আকরাম।

এম সি



শীর্ষ সংবাদ: