প্রোটিয়াদের ধবলধোলাই করল ওয়েস্ট ইন্ডিজ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

প্রোটিয়াদের ধবলধোলাই করল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৪ ০৫:৩৮:১০ পূর্বাহ্ন

প্রোটিয়াদের ধবলধোলাই করল ওয়েস্ট ইন্ডিজ


বিশ্বকাপ দলে ডাক পাওয়ার খবর শুনে বল হাতে আলো ছড়ালেন ওবেদ ম্যাককয়। শামার জোসেফ ও গুদাকেশ মোতিও কম যাননি।

দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৬৩ রানেই বেঁধে দেন তারা। ধবলধোলাই এড়ানোর জন্য প্রোটিয়াদের তা যথেষ্ট ছিল না। জনসন চার্লসের ঝড়ে সেই রান ৩৭ বল ও ৮ উইকেট হাতে রেখেই পাড়ি দেয় ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় সারির দল নিয়ে এলেও দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়রা ছন্দে ছিলেন না পুরো সিরিজেই। স্যাবাইনা পার্কে শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে ৫০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। এরপর ভিয়ান মুল্ডারকে সঙ্গে নিয়ে হাল ধরেন অধিনায়ক রাসি ফন ডার ডুসেন। পঞ্চম  উইকেটে ৭৭ রানের  জুটি গড়েন তারা।  

মুল্ডার ৩৬ রানে ফিরে গেলেও ফিফটি করেন ডুসেন। ৩১ বলে ৫১ রান করেন তিনি। তা সত্ত্বেও ৭ উইকেটে ১৬৩ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ম্যাককয়। এছাড়া দুটি করে  শিকার জোসেফ ও মোতির। ৩ ম্যাচ মিলিয়ে ৮ উইকেট পাওয়া মোতি হয়েছেন সিরিজসেরাও।

রান তাড়ায় নেমে তাণ্ডব চালান জনসন চার্লস। অফ ফর্ম নিয়েও তার বিশ্বকাপ দলে থাকার ব্যাপারে প্রশ্ন উঠেছিল অনেক। সেসব দূরে ঠেলে রানে ফেরার ইঙ্গিত দিলেন এই ডানহাতি ব্যাটার। ২৬ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৬৯ রানের বিধ্বংসী  ইনিংস  খেলে জিতে নেন ম্যাচসেরার পুরস্কার। এছাড়া অধিনায়ক ব্রেন্ডন কিং ২৮ বলে ৪৪ ও কাইল মেয়ার্স ২৩ বলে অপরাজিত থাকেন ৪৪ রানে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুরে বিদ্যুৎস্পৃ/ষ্ট হয়ে শ্রমিকের মৃ/ত্যু