পদ্মা সেতুতে ছবি উঠলো বিশ্বকাপ ট্রফির
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১৬ AM

পদ্মা সেতুতে ছবি উঠলো বিশ্বকাপ ট্রফির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৮/২০২৩ ০৭:২৪:৫৭ AM

পদ্মা সেতুতে ছবি উঠলো বিশ্বকাপ ট্রফির

স্পোর্টস ডেস্ক:


আইসিসি বিশ্বকাপ ট্রফির ফটোশ্যুট অনুষ্ঠিত হলো বাংলাদেশের আইকনিক স্থাপনা পদ্মা সেতুতে। আজ বিকেলে আইসিসি বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে অফিসিয়াল ফটোশ্যুট করা হয় পদ্মা সেতুতে।

পদ্মা সেতুকে পেছনে রেখে আয়োজন করা হয় বিশ্বকাপ ট্রফির অফিসিয়াল ফটোশ্যুটের। প্রমত্তা পদ্মার ওপর বাংলাদেশের গর্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে পদ্মা বহুমুখি সেতু। সেই পদ্মা নদী এবং পদ্মা সেতুর সামনে তোলা হলো বিশ্বকাপ ট্রফির ছবি।

আইসিসি ওয়ার্ল্ড কাপ ট্রফির ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে গতকাল রাত ১২টার পরই বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে এসে পৌঁছায়। তিনদিন অবস্থান করবে বাংলাদেশে। এরপর চলে যাবে কুয়েতে।

তিনদিনের সফরের প্রথম দিন আজ পদ্মা বহুমুখি সেতুতে অফিসিয়াল ফটোশ্যুটের আয়োজন করা হয়। আইসিসি ট্রফি ওয়ার্ল্ড ট্যুরের কর্মকর্তাদের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বিসিবি কর্মকর্তারা।

পদ্মা সেতুতে অফিসিয়াল ফটোশ্যুট শেষ করে ঢাকায় ফিরে এসেছে আইসিসি বিশ্বকাপ ট্রফি। ৮ আগস্ট, মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। তবে এই প্রদর্শনীতে থাকতে পারবে না সাধারণ মানুষ। এখানে উপস্থিত থাকবেন জাতীয় দলের ক্রিকেটার, নারী জাতীয় দল, বর্তমান ও সাবেক জাতীয় ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও মিডিয়া কর্মীরা।

সর্বসাধারণের জন্য বিশ্বকাপ ক্রিকেট ট্রফি দেখার সুযোগ মিলবে আগামী বুধবার (৯ আগস্ট)। স্থান, পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমল। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা শপিংমলে বিশ্বকাপ ট্রফি সর্বসাধারনের জন্য প্রদর্শন করা হবে। এরপর ট্রফি ফিরে যাবে পরবর্তী গন্তব্য, কুয়েতে।

জৈন্তা র্বাতা/S/N



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত