বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি: সৌম্য
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি: সৌম্য

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ০৪:৩৯:৫২ পূর্বাহ্ন

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি: সৌম্য


সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টানা ব্যর্থতায় বিশ্বকাপ শুরুর আগেই বেশ চাপে শান্ত-লিটনরা। দলের এমন পরিস্থিতিতেও আশাবাদী টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন এই ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

সোমবার (৩ জুন) বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে নিজের বিশ্বকাপ ভাবনা জানান সৌম্য। বিশ্বকাপে খেলা প্রসঙ্গে সৌম্য বলেন, ‘যেকোনো বিশ্বকাপে খেলাই গর্বের বিষয়। একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলাটা আমাদের সবারই স্বপ্ন। যেভাবে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম ২০১৫ সালে, সেই রোমাঞ্চ কাজ করবে এবারও। ২০২৪ সালটা স্মরণীয় করে রাখতে চাই। নিজের পাশাপাশি দলকে ভালো কিছু উপহার দিতে চাই।’

শান্তর অধিনায়কত্ব প্রসঙ্গে সৌম্য বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে ওর সঙ্গে খেলেছি। আমি মাঠে ওকে যেভাবে দেখেছি, তাতে আমি সন্তুষ্ট। সে দলকে সবসময় একত্রিত রাখার চেষ্টা করছে। আমি আশা করব দলকে ভালো একটা অবস্থানে নিয়ে আসতে পারবে সে। আমি তাকে শুভকামনা জানাই। আশা করি সে অধিনায়কত্বের মাধ্যমে বাংলাদেশকে নতুন কিছু উপহার দেবে।’

সৌম্য আরও যোগ করেন, ‘একজন ব্যাটারের জন্য রান করাটা গুরুত্বপূর্ণ। সে যেখানেই রান করুক, সেটা তার আত্নবিশ্বাস বাড়ায়। রান না করলে কখনও আত্নবিশ্বাস অর্জনের সুযোগ থাকে না। যুক্তরাষ্ট্রে সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছু করা সম্ভব। স্বপ্ন সবসময় বড় দেখি। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলব ফাইনাল খেলতে যাব। ফলাফল কি হবে সেটা পরে দেখা যাবে। বড় স্বপ্ন দেখাটা গুরুত্বপূর্ণ। ’

এলএইচ



শীর্ষ সংবাদ:

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী