সাকিব-তামিমের ব্যাটে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

সাকিব-তামিমের ব্যাটে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৪ ১০:৪২:১৮ পূর্বাহ্ন

সাকিব-তামিমের ব্যাটে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

ছবি: সংগৃহীত


২৩ রান তুলতেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন সাকিব আল হাসান ও তানজিদ তামিম। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪৮ রান। কিন্তু সেই শক্ত ভিতে দাঁড়িয়েও ভালো ব্যাটিং করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। শেষ পর্যন্ত সাকিবের অপরাজিত ফিফটিতে দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ।

আজ কিংসটনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেছেন সাকিব। তাছাড়া ৩৫ রান এসেছে তানজিদ তামিমের ব্যাট থেকে।আজ কিংসটনের স্থানীয় সময় সকাল ১০টায় টস হওয়ার কথা ছিল। তবে টসের ঠিক আগ মুহূর্তে হানা দেয় বৃষ্টি। অবশ্য সেটা ভারী কোনো বৃষ্টি ছিল না। মিনিট বিশেক বৃষ্টি হয়েছে। তাতে টসে ৩০ মিনিট বিলম্ব হয়। টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের থেকে ১৫ মিনিট দেরিতে অর্থাৎ স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে, আর বাংলাদেশ সময় রাত ৮ টা ৪৫ মিনিটে।

তানজিদ তামিমের সঙ্গে ইনিংস ওপেন করেন অফফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক আরও একবার ব্যর্থ হয়েছেন। চার নম্বর, তিন নম্বর পজিশন কিংবা ওপেনিং সব জায়গায়ই তাকে দিয়ে চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। তবে কিছুতেই যেন ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না শান্ত। আজ ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেছেন তিনি। আরিয়ান দত্তের করা অফ স্টাম্পের অনেক বাইরের বলে রিভার্স সুইপ করে স্লিপে ক্যাচ দিয়েছেন শান্ত। একজন ওপেনারের এমন শট সিলেকশন বেশ দৃষ্টিকটু। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৩ বলে ১ রান।

শান্তর মতোই বাজে সময় পার করছেন লিটন দাস। আজকের ম্যাচেও যেন শান্তকেই অনুসরণ করলেন তিনি। তিনে নেমে করেছেন ২ বলে ১ রান। ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে আরিয়ানকে স্লগ সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন তিনি।দুই অভিজ্ঞ ব্যাটার শুরুতেই ফিরলেও আজ দলের হাল ধরেন তানজিদ তামিম। এই তরুণ ওপেনারের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান। তিনি এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছেন। তাদের দুজনের সাবলীল ব্যাটিংয়ে প্রথম পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তুলে বাংলাদেশ।

পাওয়ার প্লে শেষে আর সুবিধা পারেননি তানজিদ তামিম। ভালো শুরুর পর এই তরুণ ওপেনার থেমেছেন ৩৫ রানে। ইনিংসের নবম ওভারে বোলিংয়ে ছিলেন ফন ম্যাকারেন। তৃতীয় বলটি খাটো লেন্থে ছিল, সেখানে পুল করতে গিয়ে ব্যাকওয়াড স্কয়ার লেগে ধরা পড়েন তানজিদ তামিম।

পাঁচে নেমে এদিন সুবিধা করতে পারেননি তাওহিদ হৃদয়। ইনফর্ম এই ব্যাটার গত দুই ম্যাচে ছিলেন দলের অন্যতম সেরা পারফর্মার। তবে আজ ব্যর্থ হলেন। উইকেটে এসে শুরু থেকেই বেশ ভুগছিলেন। শেষ পর্যন্ত তাকে মুক্তি দিয়েছেন টিম প্রিঞ্জল। এই বাঁহাতি স্পিনারকে ব্যকফুটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন হৃদয়। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ৯ রান।হৃদয়ের পর মাহমুদউল্লাহও উইকেটে এসে রান পেতে বেশ ভুগেছেন। শেষ পর্যন্ত ২ চার ও ২ ছয়ে ২১ বলে ২৫ রান করেছেন তিনি।

এদিন ব্যাতিক্রম ছিলেন সাকিব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসর থেকেই ব্যাটিংয়ে অধারাবাহিক তিনি। চলমান বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেও রান পাননি। আর তাতে সমালোচনাও শুনতে হয়েছে তাকে। অবশেষে রানে ফিরেছেন অভিজ্ঞ এই ব্যাটার। আজ পেয়েছেন ফিফটির দেখাও। ডাচদের বিপক্ষে ৩৮ বলে ফিফটি করেছেন তিনি। শেষ পর্যন্ত ৪৬ বলে অপরাজিত ৬৪ রান করছেন সাকিব। আর জাকের অপরাজিত ছিলেন ৭ বলে ১৪ রান করে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক
শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী