জয় দিয়েই শুভসূচনা করল ডি মারিয়া-লিওনেল মেসিরা
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

জয় দিয়েই শুভসূচনা করল ডি মারিয়া-লিওনেল মেসিরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৪ ১০:৫৩:৪৯ পূর্বাহ্ন

জয় দিয়েই শুভসূচনা করল ডি মারিয়া-লিওনেল মেসিরা

ছবি: সংগৃহীত


শিরোপা ধরে রাখার মিশনে কোপা আমেরিকায় প্রথমবারের মতো খেলতে আসা কানাডার বিপক্ষে গোল মিসের মহড়ার পরও জয় দিয়েই শুভসূচনা করল ডি মারিয়া-লিওনেল মেসিরা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধে মেসিদের রুখে দিয়েছিল কানাডা। তবে মেসির অবিশ্বাস্য দুই গোল মিসের ম্যাচে দ্য রেডসদের বিপক্ষে জয় পেয়েছে আলবিসিলেস্তেরা।

শুক্রবার (২১ জুন) আটালান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে কানাডাকে ২-০ গোল ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের দুটি গোলের একটি আসে জুলিয়ান আলভারেজের পা থেকে। অপর গোলটি করেন লাওতারো মার্টিনেজ। দুটি গোলেই অ্যাসিস্ট করেন মেসি।

এদিন ম্যাচের শুরু থেকেই কানাডিয়ান শিবিরে আক্রমণ চালাতে থাকে মেসি-ডি মারিয়ারা। তবে বল দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরি করতে পারছিল না আর্জেন্টাইনরা।

উল্টো স্কালোনির দলকে আক্রমণে চেপে ধরে কানাডা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই কানাডার সবচেয়ে বড় তারকা আলফনসোর দুর্দান্ত শট রুখে দেন আকাশি-নীল শিবিরের ডিফেন্ডাররা।

ম্যাচের পঞ্চম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল আলবিসেলেস্তেরা। তবে ম্যাক অ্যালিস্টারের বাড়ানো বলে শূন্যে উড়িয়ে দেন লিয়েন্দ্রো। মিনিট তিনেক পরে কাডানার গোলকিপারকে একা পেয়েও সুযোগ লুফে নিতে পারেননি ডি মারিয়া। গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো’র পায়ে লেগে সুযোগ হাতছাড়া করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এরপর ম্যাচের ৩৮তম মিনিটে রদ্রিগো ডি পলের ক্রসে হেড নিয়েছিলেন অ্যালিস্টার। কিন্তু জোর ছিল না। সহজেই বল নিয়ন্ত্রণে নেন কানাডার গোলরক্ষক।

বিরতির ঠিক আগমুহূর্তে আর্জন্টাইন বাজপাখিকেও পরীক্ষায় পড়তে হয়েছিল। কানাডিয়ান ফুটবলারের আলতো শট রুখে দিলে ০-০ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে দলকে লিড এনে দেন ম্যানসিটির তরুণ স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। ম্যাচের ৪৯তম মিনিটে মাত্র ১০ গজ দূর থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন আলভারেজ। এতে ১৩ ম্যাচ পর গোলখরা কাটালেন এই স্ট্রাইকার।

ম্যাচের শেষ সময়ে দ্বিতীয় গোল পেয়েছে মেসির দল। ম্যাচের ৮৮তম মিনিটে আর্জেন্টাইন অধিনায়কের পাস থেকে ডান পায়ের টোকায় বল জালে জড়ান বদলি নামা ইন্টার মিলান স্ট্রাইকার মার্টিনেজ। এতে সহজ জয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক